কষ্টই পৃথীবির
সবচেয়ে বড় শিক্ষক। যতক্ষণ কোন ব্যাক্তি #কষ্ট না পাবে ততোক্ষণ সে কোন কিছু শিখবে না
। আর এই কষ্টের কারনে হয়তো সে জীবনে একদিন বড় কিছু করে দেখাবে। একদিন এক #শিক্ষক একটি
#পাখির_ডিম নিয়ে ক্লাসে প্রবেশ করল। যে ডিম থেকে #পাখির_বাচ্চা ফুটবে। এরপর শিক্ষক
ডিমটি টেবিলের উপরে রাখলেন। তারপর #ক্লাসের_ছাত্রছাত্রীদের বললেন , কিছুক্ষনের মধ্যে
এই ডিম হতে একটি পাখির বাছ্ছা বাহির হবে। ক্লাসের ছাত্র ছাত্রীরা ছিল অনেক ছোট। তাই তারা অনেক উৎসাহের সহিত ডিমটিকে মনযোগের সাথে
দেখছিল । শিক্ষক বললেন খুব ভাল ভাবে দেখতে থাক ডিম থেকে কিভাবে বাচ্ছা বাহির হয়। এরপর
কোন এক কারনে শিক্ষক ক্লাস হতে বের হয়ে আসে। তারপর ছাত্র ছাত্রীরা দেখল ডিমটি অল্প
একটু ফেটে গেছে ।তারপর ডিম হতে অল্প একটু পাখির ডানা বেরিয়ে আসল । পাখিটির অনেক কষ্ট হট্ছিল,এটা দেখে একজন ছাত্র
এসে ডিমটি একটু ফাটিয়ে দিল যাতে বাচ্চাটির কোন কস্ট না হয় এবং খুব সহজে বাহির হতে পারে।এটিদেখে
সবাই হাত তালি দিতে থাকল, আর পাখির বাচ্চাটি বেরিয়ে আসল। এরপর পাখির ছানাটি টেবিলের
উপর কিছুক্ষন ছটফট করছিল এবং টেবিল হতে পড়ে গেল আর তখনই চানাটি মারা গেল।এরপর শিক্ষক
ক্লাসে ফিরে আসল এবং জিজ্ঞাসা করল কী হয়েছে? এরপর একটি ছাত্র উঠে বলল, প্রথমে ডিম হতে
অল্প একটু পাখির ডানা বের হয়েছিলছানাটি অনেক ছটফট করছিল ,কিছুতেই বের হতে পারছিল না।তাই
আমরা ডিমটি একটু ভেঙে দিয়েছিলাম কিন্তু ছানাটি অনেক দুরবল ছিল তাই মারা গেছে। এরপর
শিক্ষক বললেন তোমরাই ছানাটিকে মেরে ফেলেছ। প্রতিটি ছাত্র ছাত্রী অবাক হয়ে ভাবল আমরা
কিভাবে মেরে ফেললাম। এরপর শিক্ষক বলল পাখির ডানাটি যখন বের হয়েছিল তখন প্রকৃতির নিয়মে
তার ডানার সাহায্য ডিমটি ফাটার দরকার ছিল ।যদি তার ডানার সাহায্যে ডিমটি ফাটতে দিতে
তাহলে তার ডানা এতটাই শক্ত হতো যে সে উড়তে পারত।তোমরা ডিমটিকে ভেঙে দিয়েছ তাই ছানাটির
ডানা শক্ত হতে পারেনি যার কারনে পাখিটি উড়তে না পেরে মারা গেছে।আর এই সবকিছু হয়েছে
তোমাদের জন্য। তোমাদের জন্যই আজ পাখিটি মারা গেল।এটি শুনে প্রতিটি ছাত্র ছাত্রী অনেক কষ্ট পেল। যতি তোমরা কষ্ট
সহ্য করতে দিতে তাহলে তার ডানা শক্ত হতো সে উড়তে পারতো।কিন্তু তোমরা কস্ট সহ্য করতে
দাওনি। একইভাবে আমাদের জীবনে অনেক কষ্ট আসে কিন্তু আমরা এই কষ্ট হতে পালানোর চেষ্টা
করি ।যখন আমরা কষ্ট থেকে পালিয়ে বেড়ায় মনে রাখবেন আমরা ঐ পাখিটির মত নিজেকে শক্ত হতে
দিচ্চি না। কারন #কস্টই_সবচেয়ে_বড়_শিক্ষক। এই কষ্টই আমাদের মজবুত হতে শেখাবে।কিন্তু
আমরা কষ্ট করতে চাইনা যার কারনে জীবনের সর্বোচ্চ শিখরে উড়তে পারিনা।
কষ্ট হতে পালাতে চাইলে হয়তো আপনি মুক্ত হতে পারবেন কিন্তু কখনও মজবুত হতে পারবেন না।
এতক্ষন সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।
0 Comments