অভিযোগ তো হাজারো আছে জীবনের প্রতি
কিন্তু কখনোকি ভেবে দেখেছেন জীবন যা আপনাকে দিয়েছে সেটি ও বা কম কিসের? আমাদের সবার প্রিয় একজন শিক্ষক ছিল নাম ছিল তার জলিল স্যার। তার সম্পর্কে সবাই বলত তার কাছে নাকি জীবনের সকল সমস্যার সমাধান আছে। সবাই চাইতো তার সঙ্গে দেখা করতে আর নিজের সমস্যা থেকে মুক্তি পেতে । একদিন একটি শহরে মহামান্য জলিল স্যারের আসার কথা ছিল,সবাই তার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছিল। তাই একটি জায়গা ঠিক করা হয় যেখানে তিনি লোকজনের সঙ্গে দেখা করবেন এবং লোকজনের সমস্যার সমাধান দিবেন। সেখানে প্রচুর লোকজন একত্রিত হতে থাকে আর সেখানে ভিড় এত বেশি বেড়ে যায় যে পা রাখারও কোন জায়গা ছিল না। কিছুক্ষণ পর ওই স্যার সেখানে আসে, তখন সবাই চাইছিল সবার আগে যেন আমার সমস্যার কথা শুনুক।এবং সবার প্রথমে যেন আমার সমস্যার সমাধান দেওয়া হয়।এবার । এরপর জলিল স্যার এসে সকলকে বলেন আপনারা একে একে আপনাদের সমস্যার কথা বলুন আমি তার সমাধান দেব। তারপর প্রথমজন যখন বলা শুরু করলো তার কথা শেষ না হতেই সবাই বলার চেষ্টা শুরু করে দিলো। যখন সবাই একসাথে বলা শুরু করল তখন মনে হলো যেন একটি মাছের বাজারের মত অবস্থা সৃষ্টি হয়েছে।যেখানে সবাই বলতেই ব্যস্ত কেউ কারো কথা শুনতে রাজি নয়। এরপর স্যার সকলকে শান্ত করার চেষ্টা করলেন এবং বললেন এইভাবে যদি আপনারা সকলে বলতে থাকেন তাহলে আমি কারো কথা তো শুনতেই পারবোনা কারো সমস্যা বোঝা তো দূরের কথা কারো সমস্যা সমাধান করতে পারব না, এর চাইতে ভাল হয় আপনাদের সকলের সমস্যা একটি কাগজে লিখুন এবং আমার কাছে দিন। এরপর সকলে তাদের নিজ নিজ সমস্যা একটি কাগজে লিখে তার কাছে পৌঁছে দিলো। এরপর তিনি সবার কাগজগুলো একটি বাক্সে রাখলেন তারপর বাক্সটি সবার কাছে নিয়ে যে বললেন, আপনারা সকলে এই বক্স থেকে একটি করে কাগজ তুলবেন এবং কাগজে লেখা সমস্যাটি পড়বেন এবং আমাকে বলবেন যে কেকে আপনাদের নিজেদের সমস্যা গুলোর সাথে এই কাগজের সমস্যা পরিবর্তন করতে চান অর্থাৎ নিজেদের সমস্যার সাথে কাগজে লেখার সমস্যা বদলিয়ে নিতে চান। তারপর সবাই কাগজে লেখা সমস্যাটি পড়লেন কিন্তু কেউ বলে না যে তার সমস্যার সাথে কাগজে লেখা সমস্যাটি বদলাতে চাই কারণ সবাই এটা বুঝতে পারে যে তার জীবনের সমস্যা হয়তো বড় কিন্তু ওই কাগজে লেখা সমস্যার চেয়ে বড় নয়।আমার আপনার কাছে মনে হয় হয়তো আমাদের জীবনের সমস্যায় সবচেয়ে বেশি। সৃষ্টিকর্তা যেন সব সমস্যা আমাদেরই দিয়েছেন।কিন্তু সমস্যা সবার কাছে আছে যতদিন আপনার জীবন থাকবে ছোট বড় সমস্যা তো আসতেই থাকবে ।কিন্তু যদি আপনি আপনার চারপাশে ভালোভাবে দেখেন তাহলে এমন অনেক লোক দেখতে পাবেন যাদের জীবনের সমস্যা দেখলে আপনি ভেবেই ভয় পাবেন।তাই নিজেকে ভাগ্যবান মনে করুন, ঐ সমস্ত খুশির জন্য, আপনার পরিবারের জন্য , আপনার ঘরের জন্য , আপনার চাকরির জন্য ,আপনার বন্ধুদের জন্য। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া শিখুন।যখন। সবকিছুর জন্য আপনি ধন্যবাদ দেওয়া শুরু করবেন আপনার স্রষ্টাকে তখন আপনার জীবনের ভালো থাকার পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ আপনি হয়ে উঠ বেন একটি সুখী মানুষ এবং যা কিছু আপনি চান তার সবকিছুই আপনি পেয়ে যাবেন। কেবলমাত্র বিশ্বাস এর মধ্যেই আছে সেই ক্ষমতা বিশ্বাসী পারে একমাত্র পাথরের ফুল ফোটাতে তাই আপনিও যদি আমার কথাগুলো বিশ্বাস করে আপনার জীবনে প্রতিফলন ঘটাতে পারেন তাহলে এই কথাগুলি হয়তো আপনার জীবনে ফুল হয়ে ফুটে উঠবে ধন্যবাদ সকলকে।
0 Comments