Looking For Anything Specific?

ads header

"পৃথিবীর সমস্ত সফলতা দুঃখ কষ্ট নামক চাদর দিয়ে ঢাকা আছে "। তাই হেরে যাওয়ার আগে একবার হলেও গল্পটি অবশ্যই পড়ুন।

"পৃথিবীর সমস্ত সফলতা দুঃখ কষ্ট নামক চাদর দিয়ে ঢাকা আছে "। তাই হেরে যাওয়ার আগে একবার হলেও গল্পটি অবশ্যই পড়ুন। 



কোন দুঃখ কষ্ট খুব বেশী সময় মানুষের জীবনে স্থায়ী  হয়না  কিন্তু খারাপ সময়ে যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনার ধৈর্য্য আপনাকে কখনো হেরে যেতে দেবে না যখন আপনার মনে হবে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন  না, তখন মনে রাখবেন যখন আপনি শারীরিক কষ্ট সহ্য করবে তখন আপনি  শারিরীক ভাবে শক্তিশালী হয়ে উঠবেন , যখন মানসিক কষ্ট পাবেন  তখন হৃদয় আর মন অনেক শক্তিশালী হয়ে উঠবে তাই জীবনে দুঃখ-কষ্ট আসলে হতাশ হয়ে যাবেন না দুঃখকষ্টকে জীবনের অংশ বানিয়ে  ফেলুন কারণ আল্লাহ বলেছেন- পৃথিবীর সকল সফলতা দুঃখ কষ্ট নামক চাদর দিয়ে ঢেকে রেখেছে চোখের পানি সামনে এগিয়ে যাওয়ার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করুন, দুঃখ কষ্ট গুলো কে ব্যবহার করে নিজেকে গরম লোহার মত শক্ত বানিয়ে ফেলুন কারণ উত্তপ্ত লোহাকে  দিয়ে যেকোনো ধরনের রুপ দেয়া যায়, তেমনি ভাবে দুঃখ কষ্ট গুলো কে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন গুলোকে পূরণ করুন যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে তখন মনে করুন লক্ষ্য অর্জনের যুদ্ধটা এখনো শেষ হয়নি।  প্রিয় পাঠক আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি যে, গল্পটি পড়লে আপনি অবশ্যই অনুপ্রাণিত হবেন এবং হেরে যাওয়ার আগে সফলতার শক্তি পাবেন যেটা পড়ে আমি নিজে অনুপ্রাণিত হয়ে সফল হয়েছি।সুতরাং প্রিয় পাঠক পড়তে থাকুন আইকন মামুনের জীবনকে নাড়িয়ে  দেওয়ার সেই অনবদ্য মোটিভেশনাল গল্পটি একদা এক জঙ্গলে একটি হরিণ বাস করত হরিণটি ছিল অনেক তৃষ্ণার্ত, পানির তৃষ্ণায় এদিক-ওদিক অনেক ছোটাছুটি করছিল , কিন্তু কোন পানির সন্ধান করতে পারছিলোনা এমন অবস্থায় হরিণটি অনেক ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়েল। ঠিক তখনই দূরে কোথা থেকে পানির কলকল আওয়াজ শুনতে পেলতখন ক্লান্ত শ্রান্ত ভীষণ তৃষ্ণার্থ এই  হরিণটি পানির কলকল শব্দ ধরে জঙ্গলে এগিয়ে যেতে থাকলো কিছুদূর যাওয়ার পর দেখতে পেল ওই জঙ্গলে পাশ ঘেঁষে বয়ে চলেছে একটি সুন্দর নদী যখন হরিণটি এই নদীর পানি দেখল তখন সে খুব খুশি হয়ে গেল এবং পানি পান করার উদ্দেশ্যে নদীর কিনারায় চলে আসলো নদীর কিনারায় দাড়িয়ে হরিণটি যখন পানি পান করবে ঠিক এমন অবস্থায় দেখতে পেল তার ডান দিকে একজন শিকারি তীর ধনুক তার দিকে তাক করে দাড়িয়ে  আছে ,সে নিরুপায় হয়ে ডানদিকে পালানোর চেষ্টা করল কিন্তু সে দেখল একটি বনের হিংস্র বাঘ তার দিকে ধেয়ে আসছে সেটি দেখে পিছনের দিকে পালাতে চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্য এতটাই তাকে গ্রাস করেছিল যে সে দেখল জঙ্গলে আগুন লেগে গেছে এখনতো তার পালাবার কোনো পথ নেই ডানে শিকারী বামে হিংস্র বাঘ পিছনে জ্বলন্ত জঙ্গল সামনে গভীর সমুদ্র প্রিয় পাঠক আমাদের জীবনে অনেক সময় আছে যখন আমাদের দুঃখ কষ্ট গুলো চারদিক থেকে আমাদের গ্রাস করে এই হরিণটির মত তখন আমাদের বেঁচে থাকার কোন রাস্তা থাকে না এরকম সম আমরা অনেক সমস্যার সম্মুখীন হয় ঠিক তখন আমরা বেঁচে থাকার অর্থ হারিয়ে  ফেলি নিজেকে শেষ করে দিতে চায় কিন্তু দেখুন এমতাবস্থায় হরিণটি কি করেছিল, হরিণটি যখন দেখল যে তার আর বাঁচার কোন পথ নেই তখন সে ভাবলো যে আমি যে কাজটি করতে এসেছি সে কাজটিই ভালোভাবে করি তখন সে শান্ত হয়ে নদীর পানি পান করতে থাকলো এমতাবস্থায় হঠাৎ আকাশে মেঘের ঘনঘটা এমনভাবে মেঘগুলো আকাশে ছেয়ে গেল যে সবকিছু যেন অন্ধকার হয়ে গেল তারপর শিকারি তাড়াহুড়া করে তীর চালানোর সময় হরিণের গায়ে না লেগে লেগেছিল হিংস্র বাঘের গায়ে। তখন রেগে গিয়ে হরিণকে রেখে শিকারীকে তাড়া করলআর ঠিক তখনই মেঘ হতে অঝোর ধারায় বৃষ্টি নেমে জঙ্গলের আগুন নিভিয়ে  দিল হরিণটি অবশেষে বেচে ফিরতে পারলো প্রিয় পাঠক, আমরাও যদি আমাদের সমস্ত দুঃখ কষ্ট এবং সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে কাজে মনোনিবেশ করতে পারি তাহলে আমাদেরও মুক্তি পাওয়া সম্ভব এজন্য আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে  কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেছেন , ইন্নাল্লাহা মা আস সবিরীন -,নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন আমরা ধৈর্য ধারণ করব শত প্রতিবন্ধকতায় নিজেকে অবিচল রেখে কাজ করতে থাকব তাহলে আমাদেরও মুক্তি অনিবার্য æসকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য

  

Post a Comment

0 Comments